AO3 News

Post Header

Published:
Fri, 29 Mar 2024 16:26:36 +0000
Original:
IFD 10th Anniversary Survey Report
Tags:

২০১৪-২০২৪ আন্তর্জাতিক অনুরাগীকর্ম দিবস

OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) আই.এফ.ডি-র ১০তম বার্ষিকী উদযাপনের উপলক্ষে একটি ব্যবহারকারী সমীক্ষা তৈরি করেছিল। এটি ৯ ফেব্রুয়ারী শুরু হয়ে এবং ১৯ ফেব্রুয়ারী শেষ হয়েছিল৷ এটিতে ১২টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, ও ২৫টি ভাষায় সমীক্ষাটি প্রস্তুত করা হয়েছিল। সর্বমোট ৫৫,৬২০ জন এই সমীক্ষাটিতে উত্তর দিতে শুরু করেছিলেন।

এই সমীক্ষা রিপোর্টটি নিম্নলিখিত জিনিসগুলি বিবরণ দেয়:

  1. প্রতিটি প্রশ্নে কতগুলি উত্তর আছে
  2. প্রতিটি উত্তর কতজন পছন্দ করেছেন।

নীচে পাবেন রিপোর্টে থাকা বিভিন্ন তথ্যের একটি উদাহরণ:

আপনি কি কখনো কোনো অনুরাগী কর্ম সুপারিশ করতে AO3-তে বুকমার্ক ব্যবহার করেছেন?

৫০,৫৯১ সমীক্ষা গ্রহণকারী এই প্রশ্নের উত্তর দিয়েছেন।

  • হ্যাঁ - ৩৬,০২৬ (৭১.৩৭%)
  • না - ১৪,৫৬৫ (২৮.৬৩%)

সমীক্ষার বাকি জবাব দেখতেএই লিঙ্কে যান।


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।তা দেখুন।